ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

থার্ড টার্মিনালসহ ৬  এয়ারপোর্টের দুর্নীতির দ্রুত তদন্ত হবে: বিমান মন্ত্রী 

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৯:৫৬

থার্ড টার্মিনালসহ ৬  এয়ারপোর্টের দুর্নীতির দ্রুত তদন্ত হবে: বিমান মন্ত্রী 

থার্ড টার্মিনালসহ ৬টি এয়ারপোর্টের দুর্নীতির দ্রুত তদন্ত হবে বলে জানিয়েছেন বিমান মন্ত্রী আফরোজা খানম। সম্প্রতি মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এর আগে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে দেখা করেন।

মতবিনিময় সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির উপস্থিত ছিলেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, সাবেক অতিরিক্ত সচিব ড. মেঃ আব্দুল হক তালুকদার, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, অবসরপ্রাপ্ত কর্ণেল ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল আবু মোঃ যোবায়ের উল্লাহ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, মন্ত্রীর পিএস শফিকুল আলম, পিআরও তরিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত